দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪০) গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবক হলেন, সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৭)। তিনি দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলী মেকারের ছেলে। এর আগে ২০২৫ সালে জানুয়ারি মাসে দুর্গাপুরে পুলিশের এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের তেলুনজিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
/অ